Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: প্রায় দেড় মাস পর রাজ্যে কোভিডে দৈনিক মৃত্যু শূন্য, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭০

সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭০ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ২২:৫০

গ্রাফিক: সনৎ সিংহ।

সোমবার রাজ্যে দৈনিক আক্রান্ত আবার কমল। কমে তা তিনশোর নীচে নেমে গিয়েছে। রাজ্যে দৈনিক আক্রান্ত কমার পাশাপাশি সংক্রমণের হারও কমেছে। তা-ও পাঁচ শতাংশের নীচে রয়েছে। তবে ৪১ দিন পর রাজ্যে দৈনিক কোভিডে মৃত্যু শূন্য হল। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি রাজ্যে। শেষ বার কোভিডে দৈনিক মৃত্যু শূন্য হয়েছিল গত ৪ জুলাই।

সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭০ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ২ হাজার ৭৫৭ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪২২ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৯৪ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ৪.২৯ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ৫ হাজার ২৯৯।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy