Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: প্রায় দু’মাস পর রাজ্যে দৈনিক আক্রান্ত দু’শোর নীচে, কোভিডে মৃত্যু চার জনের

সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৫ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ২৩:০৫

গ্রাফিক: সনৎ সিংহ।

প্রায় দু’মাস পর দু’শোর নীচে নামল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার ধরে বিগত চার দিন ধরেই তা নিম্নমুখী। তবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। কিন্তু তা পাঁচ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে চার জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৪ হাজার ৯৫০ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৪৫ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৬ হাজার ১৩৭ জনের। দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৩.১৮ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ৩ হাজার ৬৩৫।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy