Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত আবার কমল, তবে বাড়ল কলকাতায়, মৃত্যু তিন জনের

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪৬ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪৮

গ্রাফিক: সনৎ সিংহ

পর পর দু’দিন রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার পর আবার কিছুটা কমল। তবে বাড়ল কলকাতায়। দৈনিক সংক্রমণের হারও কিছুটা কমল রাজ্যে। কমল দৈনিক মৃত্যুও।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪৬ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকা শীর্ষে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৫ জন। বাকি অন্যান্য জেলাগুলিতেও কমেছে দৈনিক সংক্রমণ।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন তিন জন। বৃহস্পতিবার সংক্রমণমুক্ত হয়েছেন ৭২৬ জন। রাজ্যে সংক্রমণের হার সামান্য কমে হল ০.৮৫ শতাংশ। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ১৬২ জন।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy