Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, কোভিডে মৃত্যু শূন্যই

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ০৪:১৮

ফাইল চিত্র।

রাজ্যে এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। নামল পঞ্চাশের নীচে। তবে আরও বাড়ল রাজ্যে দৈনিক সংক্রমণের হার। অন্য দিকে, সোমবার সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ল রাজ্যে। গত ২৪ রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৩৪০ জন।

এই নিয়ে টানা ন’দিন রাজ্যে কোভিডে মৃত্যু শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০১ জন। সোমবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯২২ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ০.৫৫ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৪০৫।

Coroanvirus in West bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy