Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল দৈনিক আক্রান্ত, বৃদ্ধি সংক্রমণের হারেও, মৃত্যু চার জনের

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬০ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫০

—ফাইল চিত্র।

শুক্রবার সামান্যই বাড়ল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারের তুলনায় আরও কিছুটা বাড়ল কলকাতায়। বৃদ্ধি দেখা গেল রাজ্যে দৈনিক সংক্রমণের হারেও। তবে কমল দৈনিক মৃত্যু।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬০ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিত তালিকায় শীর্ষে মহানগরী। দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৩১। তবে রাজ্যের বাকি জেলাগুলির নতুন সংক্রমণে বিশেষ তফাৎ দেখা গেল না বৃহস্পতিবারের তুলনায়।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে চার জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন এক জনের। আর উত্তর ২৪ পরগনায় দু’জনের। শুক্রবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ৪৩০ জন। সংক্রমণের হার সামান্য বেড়ে হল ০.৮৩ শতাংশ। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৮৮।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy