Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত বেড়ে ১৮২২, মৃত্যু তিন জনের, কলকাতায় সংক্রমিত ৭০১ জন

রাজ্যে কোভিডে মোট মৃত্যু ২১ হাজার ২২৫ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯২১ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ১৪.১০ শতাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২০:৫৩

গ্রাফিক: সনৎ সিংহ।

গত শুক্রবার রাজ্যে দৈনিক আক্রান্ত সতেরোশোর গণ্ডি ছাড়িয়েছিল। শনিবার তা কিছুটা কমলেও রবিবার আবার বেড়ে টপকালো আঠারোশো। চিকিৎসক মহলের প্রথম থেকেই দাবি, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে রাজ্যে দৈনিক সংক্রমণ যে ভাবে বাড়ছিল, একই ভাবে এ বারও ওঠা-নামার মধ্যে দিয়েই সংক্রমণ বাড়তে বাড়তে দু’হাজার ছাড়াতে পারে আগামী সপ্তাহে। রবিবার দৈনিক সংক্রমণের পরিসংখ্যান সেই দিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে। তবে সংক্রমণের হার কিছুটা কমল রাজ্যে। তাতে অবশ্য উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। দৈনিক সংক্রমণের সাম্প্রতিক এই স্ফীতি দেখে আশঙ্কিত তাঁরা। তাদের তরফে অক্ষরে অক্ষরে কোভিডবিধি পালনের পরামর্শ দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আবারও তিন কোভিড রোগীর মৃত্যু হল রাজ্যে।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮২২ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৩৪ হাজার ৪৮৫ জন। রাজ্যে নতুন করে যত সংক্রমিত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতার অধিবাসী। মহানগরীতে আক্রান্ত হয়েছেন ৭০১ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। ওই জেলা সংক্রমিত হয়েছেন ৪৫৫ জন। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ওই তিন জেলার কোভিড পরিস্থিতিও প্রশাসনের নজরে রয়েছে। ওই তিন জেলায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১১০ জন, ৮১ জন, ৮৬ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২২৫ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯২১ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ১৪.১০ শতাংশ। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও বেড়ে দশ হাজার ৫৮৩।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy