Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত বেড়ে চারশোর কাছে, কোভিডে মৃত্যু হল চার জনের

বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ২২:৫৯

গ্রাফিক: সনৎ সিংহ।

মঙ্গলবার রাজ্যে দৈনিক আক্রান্ত দু’শোর নীচে নেমে গিয়েছিল। বুধবার আবার তা বেড়ে চারশোর কাছে পৌঁছে গেল। তবে মঙ্গলবারের তুলনায় কোভিড পরীক্ষাও প্রায় দ্বিগুণ হয়েছে। রাজ্যে দৈনিক আক্রান্ত বৃদ্ধির পাশাপাশি সংক্রমণের হারও বেড়েছে। তবে তা পাঁচ শতাংশের নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে চার জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৩ হাজার ৩২৫ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪২৭ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭২৩ জনের। দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৪.০৪ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ৪ হাজার ৬২৪।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy