Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: দৈনিক আক্রান্ত আবার ৯০০ ছাড়াল রাজ্যে, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও, মৃত ১৪

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৯ জন। শীর্ষে কলকাতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২১:৫০
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

দৈনিক আক্রান্তের সংখ্যা আবার বেড়ে ৯০০ ছাড়াল রাজ্যে। কলকাতাতে দৈনিক আক্রান্ত ২৫০-র কাছেই রয়েছে। সোমবার থেকে রাজ্যে সংক্রমণের হার এক লাফে বেড়ে প্রায় আড়াই শতাংশে পৌঁছেছিল। মঙ্গলে তা কিছুটা কমেছিল বটে, বুধবার আবার বাড়ল। সেই সঙ্গে বাড়ল দৈনিক মৃত্যু এবং সক্রিয় রোগীর সংখ্যা।
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৫ হাজার ৪১৪। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতে এ দিন কোভিডে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় নতুন সংক্রমিতের সংখ্যা ১৪৭। এর পরেই রয়েছে হুগলি (৮১), হাওড়া (৮০), দক্ষিণ ২৪ পরগনা (৭৫), পশ্চিম বর্ধমান (৩৬), নদিয়া (৩৫)।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৪ জন। কলকাতায় এবং উত্তর ২৪ পরগনায় বুধবার ৪ জন করে মারা গিয়েছেন করোনায়। এ দিন সংক্রমণের হার সামান্য বেড়ে হয়েছে ২.২৪ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১৭ জনের। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৫২। এ দিন সংক্রমণমুক্ত হয়েছেন ৮৭৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৭ লক্ষ ১৪ হাজার ৩৬৭ জন। এখনও পর্যন্ত টিকাদান হয়েছে মোট ৭ কোটি ৯৫ লক্ষ ৯০ হাজার ৪৯৮।

Coronavirus in West Bengal Covid Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy