Advertisement
E-Paper

রাজ্যে করোনায় মৃত ৫, আক্রান্ত ৬৯, বললেন মমতা, অভিজিৎ দিলেন পরামর্শ

বৈঠকে ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ১৭:২৯
মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে নোবেলজয়ী অথনীতিবিদ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে নোবেলজয়ী অথনীতিবিদ।

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ওই রোগে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,

Advertisement

• রাজ্যে করোনা আক্রান্ত ৬৯

• করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের

• বুধবার থেকে কলকাতায় কিছু ফুলবাজার খুলবে

• কোনও দল রেশনের সামগ্রী দিতে পারবে না

• সরকারি জিনিস রেশন থেকেই মিলবে

• রাজ্যে কিষাণ মান্ডি চালু থাকবে

• কেউ অযথা ভিড় করবেন না

• কেউ পকেট ভরাক চাই না

• পরিযায়ী শ্রমিকদের যেন নিরাপত্তা দেওয়া হয়

• তামিলনাড়ু থেকে বেরিয়ে আসা এ রাজ্য়ের ৪৯ জন শ্রমিক নিরাপদে আছে

• বাইরে থেকে এলে কোয়রান্টিনে রাখা হবে

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন,

• এখন আতঙ্কিত হলে হবে না

• বাজারে মাস্ক পরা বাধ্যতামূলক হোক

• বাজারে প্রবেশের সময় স্যানিটাইজেশনের ব্যবস্থা হোক

• অন্তত সাবান-জলের ব্যবস্থা করা হোক

• কিছু ছোট ছোট জিনিস খেয়াল করলে অনেক দূর এগনো যাবে

Coronavirus Mamata Banerjee Covid 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy