Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে কমল দৈনিক সংক্রমণের হার, কমেছে মৃত্যুর সংখ্যাও

মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৪৮ জন। সোমবার এই সংখ্যা ছিল ৩২০ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ২১:১৩
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা সোমবারের তুলনায় সামান্য বাড়লেও বৃহস্পতিবারও তা ৪০০-র নীচে থেকে গেল। দৈনিক সংক্রমণের হার কমে হল ১.১৪ শতাংশ। কোভিডে মৃত্যুর সংখ্যাও কমেছে।

মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৪৮ জন। সোমবার এই সংখ্যা ছিল ৩২০ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১,৩২৩ জন।

মঙ্গলবার জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৪৬। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ২৩। রাজ্যের সব জেলায় দৈনিক আক্রান্ত ৫০-এর নীচে।

শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় মারা গিয়েছেন চার জন আর উত্তর ২৪ পরগনায় চার জন। মঙ্গলবার সংক্রমণমুক্ত হয়েছেন ১,৩২৩ জন। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩০ জন।

Covid -19 Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy