রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ-র মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, বকেয়া ডিএ-র ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএ-র প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দিতে হবে। রাজ্য সরকার এ ক্ষেত্রে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, তাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন। কারণ রাজ্য সরকার এখনও সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করেনি।
সুপ্রিম কোর্ট গত ৫ ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র দাবিতে সায় দিয়ে অবিলম্বে বকেয়ার ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছিল। বাকি বকেয়ার প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে মেটাতে বলেছিল। রাজ্য সরকার এ জন্য ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে বলেছে, সরকারি কর্মীদের সঙ্গে শিক্ষক, শিক্ষাকর্মীদের মতো সরকারি অনুদানে চলা সংস্থার কর্মীদেরও বকেয়া ডিএ দিতে হবে। ফলে বিপুল খরচের বোঝা চাপবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য সরকারের বাড়তি খরচ হবে। জিএসটি করের হার ছাঁটাইয়ের ফলে রাজ্য সরকারের আয় কমেছে। আর্থিক শৃঙ্খলা আইন অনুযায়ী, রাজ্যের পক্ষে বাড়তি ঋণ করা সম্ভব নয়। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে সরকারের হাতে নগদের জোগানও কম থাকবে। কারণ, এই সময়ই সরকারের সব থেকে বেশি খরচ হয়। রাজ্য পুরনো পেনশন প্রকল্প চালু রেখেছে বলে সরকারের পেনশনের বোঝাও অনেক বেশি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)