Advertisement
E-Paper

দুর্ঘটনায় মৃত্যু আরামবাগের সার্কল ইন্সপেক্টরের গাড়ির চালকের, আহত ১ নিরাপত্তারক্ষী

পুলিশ সূত্রে খবর, আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার, এসডিপিও অভিষেক মণ্ডল ও সিআই বরুণ মিত্র জয়পুর এলাকায় একটি ঘটনার তদন্ত করতে যান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৮:০০
মৃত চালক সেনাপতি হেমব্রম।

মৃত চালক সেনাপতি হেমব্রম। নিজস্ব চিত্র।

দুর্ঘটনার কবলে হুগলির আরামবাগের সার্কল ইন্সপেক্টর (সিআই)-এর গাড়ি। এই দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর এলাকার। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার, আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল ও আরামবাগের সিআই বরুণ মিত্র জয়পুর এলাকায় একটি ঘটনায় তদন্ত করতে যান। সেখান থেকে ফেরার পথে আরামবাগ-বাঁকুড়া রোডে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে সিআই-এর গাড়ি।

জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত হন সিআই-এর গাড়ির চালক ও এসডিপিও-র নিরাপত্তারক্ষী। তাঁদেরকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গাড়ির চালক সেনাপতি হেমব্রমকে মৃত বলে ঘোষণা করেন। এসডিপিও-র নিরাপত্তারক্ষী বুদ্ধদেব হরিজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ওই গাড়িতে তাঁরা দু’জনেই ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাকিরা অন্য গাড়িতে ছিলেন। তাঁদের কারও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।

Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy