Advertisement
E-Paper

Earthquake: উত্তরবঙ্গে ভূমিকম্প, কম্পনের উৎসস্থল মিজোরাম, কাঁপল গোটা উত্তর-পূর্ব ভারত

রিখটার স্কেলে ভূকম্পের তীব্রতা ৫.৪। কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। বিকেল ৩টে ৪২ নাগাদ এই কম্পন অনুভূত হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৬:২৫

ফাইল চিত্র ।

ভূকম্পে কেঁপে উঠল মিজোরাম। ভূমিকম্পের তীব্রতা অনুভূত হল উত্তরবঙ্গেও। রিখটার স্কেলে ভূকম্পের তীব্রতা ৫.৪। কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। বিকেল ৩টে ৪২ নাগাদ এই কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট, মালদা সহ উত্তরবঙ্গজুড়েই কম্পন অনুভূত হয়। যদিও ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

কয়েকদিন আগেই শিলিগুড়িতে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল থিম্পু থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার।

earthquake northbengal India West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy