যৌনকর্মী, বিশেষ আদিবাসী গোষ্ঠী, আশ্রমের বাসিন্দা এবং এই রকম পরিস্থিতিতে থাকা অন্যান্য ‘দুর্বল ও প্রান্তিক’ মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন।কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মূল লক্ষ্য হল কোনও যোগ্য নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এবং কোনও অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় না থাকেন। সমাজের একাংশ মানুষ রয়েছেন, যাঁরা অত্যন্ত দুর্বল ও প্রান্তিক। যেমন— যৌনকর্মী, বিশেষ আদিবাসী গোষ্ঠী, আশ্রমের বাসিন্দা। একই রকম পরিস্থিতিতে থাকা আরও অনেক মানুষের নামই ২০০২ সালের ভোটার তালিকা নেই। নেই প্রয়োজনীয় নথিও।
কমিশন সূত্রের খবর, এমন পরিস্থিতিতে শুধুমাত্র নথির অভাবে তাঁদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এই সব মানুষদের কাগজ না থাকলেও, সরাসরি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কমিশন জানিয়েছে, যদি কোনও যোগ্য ব্যক্তি বৈধ বা বাস্তব কারণে প্রয়োজনীয় নথি দেখাতে না পারেন, তবে তাঁর নাম সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা