ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুর এবং পরে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে (ডিইও) সেই এফআইআর দায়ের করতে বলল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই বিকেল ৫টা মধ্যে এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে।
গত ১৪ জানুয়ারি দুপুরে মনিরুল দলবল নিয়ে ফরাক্কার বিডিও অফিসে যান। দাবি করেন, তাঁরা এসআইআর মানছেন না, মানবেন না। রীতিমতো স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখান বিডিও অফিসের বাইরে। অভিযোগ, বিক্ষোভ চলাকালীনই মনিরুল ও তাঁর অনুগামীরা আচমকা অফিসের ভিতরে ঢুকে পড়েন। সাধারণ মানুষকে অফিস থেকে বার করে দিয়ে চলে ব্যাপক ভাঙচুর। ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। শুধু তা-ই নয়, মনিরুল কমিশনকে হুঁশিয়ারিও দেন প্রকাশ্য সভা থেকে। কমিশনের আধিকারিকদের ‘টেনে বার করে মারধর’-এর নিদান দেন তিনি। কমিশন সূত্রে খবর, ‘উস্কানিমূলক বক্তব্যের’ কারণে মনিরুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে।
ফরাক্কার বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে কমিশন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে ফোনে কথা বলে তারা। এফআইআর দায়ের করতে বলা হয়েছিল। কমিশনের কড়া নির্দেশের পর ফরাক্কা থানায় এফআইআর দায়ের হলেও, সেখানে মূল অভিযুক্ত মনিরুলের নাম ছিল না বলে অভিযোগ ওঠে। এ বার জেলাশাসক সরাসরি মণিরুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল কমিশন।
আরও পড়ুন:
ফরাক্কার ঘটনার সূত্রপাত বিএলও-দের বিক্ষোভ ঘিরে। বিএলও-দের একাংশের অভিযোগ ছিল, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে নথি নিয়ে বার বার হয়রানি করা হচ্ছে। এই ‘মানসিক চাপে’ ইআরও-র কাছে গণ ইস্তফাপত্র জমা দিতে গিয়েছিলেন কয়েক জন বিএলও। পরিস্থিতি জটিল হয় যখন বিধায়ক মনিরুলের নেতৃত্বে একদল বিক্ষোভকারী ‘এসআইআর মানছি না, মানব না’ স্লোগান দিতে দিতে বিডিও অফিসে চড়াও হন। সেই ঘটনায় পদক্ষেপ করল কমিশন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা