Advertisement
E-Paper

পেট ঠান্ডা থাকবে, স্বাদও পাল্টাবে, মেথি আর মৌরি দিয়ে বানিয়ে ফেলুন মাছের পাতলা ঝোল

বদহজম, গ্যাসের সমস্যা থাকলে মাছের ঝোল খাওয়াই ভাল। তবে একই রকম ঝোল তো সব সময় মুখে রোচে না। তবে যদি ফোড়নের উপকরণ বদলে ফেলা যায়, বদলে যায় খাবারের স্বাদ-গন্ধ। একবার বানিয়ে দেখুন মেথি এবং মৌরি দিয়ে ঝোল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১০:৩৭

ছবি: সংগৃহীত।

বাঙালির মাছের ঝোল মানেই আদা-জিরের ব্যবহার। তাজা সব্জি আর টাটকা মাছ দিয়ে এমন ঝোলের স্বাদ কিন্তু মন্দ হয় না। তবে একই রান্না কি আর সব সময় ভাল লাগে? বসন্তের মরসুমে রোদের তেজ কম নয়।তা ছাড়া, মাঝেমধ্যেই পেট খারাপ লেগে থাকছে। এমন মরসুমে স্বাদ বদলে আর পেট ঠান্ডা রাখতে বানিয়ে ফেলুন মেথি-মৌরি দিয়ে মাঝের ঝোল। চারা, কাতলা, রুই— যে কোনও টাটকা মাছই বেছে নিতে পারেন।

উপকরণ

৪ টি বড় পিস মাছ

১ টি বড় আলু টুকরো করে কাটা

৩-৪ টি পটল অর্ধেক করে কাটা

আধ চা চামচ মেথি

এক চা-চামচ মৌরি বাটা

এক চা-চামচ আদা বাটা

১টি টম্যাটো বাটা

১ চা-চামচ হলুদগুঁড়ো

স্বাদ মতো নুন

৫-৬টি কাঁচালঙ্কা

আধ চা-চামচ কসৌরি মেথি

পরিমাণমতো সর্ষের তেল

প্রণালী: কড়াইয়ে তেল দিয়ে আলু এবং পটল নুন-হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। ভেজে নিন নুন-হলুদ মাখানো মাছও।

কড়াইয়ে তেল গরম হলে মেথি দানা ফোড়ন দিন। মেথির সুবাস ছড়ালে দিয়ে দিতে হবে মৌরি আদা বাটা।হালকা নাড়াচাড়া করে টম্যাটো যোগ করুন। নুন-হলুদ দিয়ে কষিয়ে নিন। যোগ করুন ভেজে রাখা আলু, পটল। একটু কষিয়ে গরম জল ঢেলে দিন। আঁচ কমিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে এলে মাছ আর চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। আরও ৫ মিনিট ফুটিয়ে একবারে শেষে যোগ করুন কসৌরি মেথি। ঝোলে বড়িও দিতে পারেন। এতে কিন্তু স্বাদ বাড়বে।

গরম ভাতের সঙ্গে এমন ঝোল থাকলে আর কিছু লাগবে না। পেট ঠান্ডা রাখলে ঝিঙের মতো সব্জিও ঝোলে ব্যবহার করা যাবে।

Fish Recipe Fish Curry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy