এখনও পর্যন্ত রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর যে শুনানি হয়েছে, তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছে ১১,৪৭২ জন ভোটারের নাম। এমনটাই বলছে কমিশনের সূত্র। সেই সূত্র অনুসারে, এখনও পর্যন্ত ৯,৩০,৯৯৩ জন ভোটারের শুনানি সম্পন্ন হওয়ার পরে তথ্য আপলোড করা হয়েছে। তার মধ্যে ‘অবৈধ’ বলে চিহ্নিত হয়েছেন ১১,৪৭২ জন ভোটার। কমিশন সূত্রে খবর, ইআরও-রা শুনানি ও নথি যাচাই করে দেখেছেন, ওই ভোটারেরা ‘অবৈধ’। ফলে তাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে।
এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশন জানিয়েছিল, ‘নো ম্যাপিং’ তালিকায় থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এ ছাড়া, আরও লক্ষাধিক ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়। তাঁদেরও শুনানিতে হাজির হতে হবে বলে জানায় কমিশন। তাঁদের তথ্য যাচাই করে দেখে কমিশন। গত ২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে এখনও পর্যন্ত ৯ লক্ষের উপর ভোটারের শুনানি হয়েছে। কমিশন সূত্রে খবর, তাঁদের মধ্যে ১১,৪৭২ জন ভোটার ‘অবৈধ’। তাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে।
এখনও পর্যন্ত যে শুনানি হয়েছে, তাতে কোন জেলায় কত জন ভোটার ‘অবৈধ’, তা জানা গিয়েছে কমিশন সূত্রে। ৬৫,৭৮,০৫৮টি নোটিস ‘জেনারেট’ হয়েছে। তার মধ্যে নোটিস জারি হয়েছে ৩২,৪৯,০৯১। এই ৩২ লক্ষের মধ্যে শুনানি শেষ হয়েছে ৯,৩০,৯৯৩ জনের। তার মধ্যে ইআরও-রা শুনানি করে খুঁজে পেয়েছেন ১১,৪৭২ জন ‘অবৈধ’ ভোটার। সবচেয়ে বেশি ‘অবৈধ’ ভোটার মিলেছে নদিয়ায়। এখনও পর্যন্ত শুনানির পরে দেখা গিয়েছে, সেখানে ‘অবৈধ’ ভোটারের সংখ্যা ৯,২২৮। নদিয়ায় ৪ লক্ষ ৯৪ হাজার ৫৩২ জনকে পাঠানোর জন্য নোটিস প্রকাশ করা হয়। নোটিস হাতে পেয়েছিলেন ২ লক্ষ ৯০ হাজার ৯২৩ জন। শুনানি হয়েছিল ১ লক্ষ ২৭ হাজার ১২৭ জনের।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত যে শুনানি হয়েছে, কলকাতা দক্ষিণ এবং বাঁকুড়ায় এক জন ভোটারও ‘অবৈধ’ বলে চিহ্নিত হননি। কলকাতা দক্ষিণে ১,৩৬,৫৬১ টি নোটিস ‘জেনারেট’ হয়েছিল। বাঁকুড়ায় ১,৬৩,৩৫৭ টি নোটিস ‘জেনারেট’ হয়। কোচবিহারে এখনও পর্যন্ত শুনানি করে ১০ জন ‘অবৈধ’ ভোটার খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর। জলপাইগুড়িতে ৪, দার্জিলিঙে ২, উত্তর দিনাজপুরে ২, দক্ষিণ দিনাজপুরে ১৯৫, মালদহে ১৫ জন অবৈধ ভোটার খুঁজে পেয়েছে কমিশন। মুর্শিদাবাদে ৬৮, উত্তর ২৪ পরগনায় ১৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ৬৯, কলকাতা উত্তরে ৫৪, হাওড়ায় ২৬ জন ভোটার ‘অবৈধ’ বলে চিহ্নিত হয়েছেন। হুগলিতে ৯৮৯, পূর্ব মেদিনীপুরে ২, পশ্চিম মেদিনীপুরে ১০৫, পুরুলিয়ায় ৪৪, পূর্ব বর্ধমানে ১৬৭, বীরভূমে ২৬৪, আলিপুরদুয়ারে ৯, কালিম্পঙে ৬৫, ঝাড়গ্রামে ৩, পশ্চিম বর্ধমানে ৪ জন ভোটার ‘অবৈধ’ বলে চিহ্নিত।
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ নভেম্বর। পশ্চিমবঙ্গে ১১ ডিসেম্বর এনুমারেশন পর্ব শেষ হয়েছে। ১৬ ডিসেম্বর প্রকাশ্যে আনা হয় খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা