প্রায় ৩০ ঘণ্টা পরে মঙ্গলবার রাতে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র দফতর থেকে বার হলেন আটকে থাকা কর্মীরা। সোমবার রাত থেকে দফতর ঘেরাও করে রেখেছিলেন ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীরা। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পরে ঘেরাও তুলে নেন তাঁরা। তার পরেই ছাড়া পান দফতরের কর্মীরা। এর আগে মঙ্গলবার ছাড়া পান এসএসসির সচিব অমলেশ রাউত-সহ ১২ জন কর্মী। আদালতে হাজির দেওয়ার কথা ছিল রাউতের।
সল্টলেকের আচার্য সদনে এসএসসির দফতরের বাইরে গত বুধবার থেকে অবস্থান করছেন ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীরা। সোমবার তাঁরা দাবি তোলেন, এসএসসির চেয়ারম্যানকে দেখা করতেই হবে। তাঁদের বিক্ষোভের কারণে দফতরে আটকে পড়েন এসএসসির সচিব-সহ কর্মীরা। মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল সচিবের। তাই তাঁকে ছাড়া হয়। পাশাপাশি এক জন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এবং আরও ১০ জন মহিলা আধিকারিককেও ছাড়া হয়।
মঙ্গলবার রাতে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরে বাকি কর্মীদেরও ছেড়ে দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরছেন না তাঁরা। আন্দোলনকারী কমলেশ কাপাট বলেন, ‘‘আমাদের সদর্থক বৈঠক হয়েছে। তিনি (চেয়ারম্যান) দিল্লি যাবেন। আইনজীবীদের সঙ্গে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তবে আমরা আন্দোলন থেকে সরছি না।’’ এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ বলেন, ‘‘ওঁরা ওঁদের দাবি নিয়ে এসেছিলেন। আমরা দাবি শুনেছি। আইনি পরামর্শ গ্রহণ করা হবে। এর বাইরে আমি এই বৈঠক নিয়ে আর কিছু বলব না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
- এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল।
- রাজ্যের ২৬ হাজার চাকরি (আদতে ২৫,৭৫২) বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
-
৭,২৯৩ জন দাগিরই পুরো তালিকা প্রকাশ করতে হবে! গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় এসএসসি-কে নির্দেশ হাই কোর্টের
-
নিয়োগ প্রক্রিয়া থেকে ‘দাগিদের’ বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য এবং এসএসসি
-
নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসির, জেনারেলের মতোই আবেদন করতে হবে ওবিসিদের
-
আদালত অবমাননার আশঙ্কা, তাই নির্দেশ মতো পরীক্ষার বিজ্ঞপ্তি আইনি লড়াই চলবে, বললেন মমতা
-
উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না, ‘অযোগ্য’দের আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট