Advertisement
E-Paper

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়, হতে পারে শিলাবৃষ্টিও, আগামী সপ্তাহে কোথায় কেমন থাকবে আকাশ?

আগামী দু’দিনে উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তার পরের পাঁচ দিনে ধীরে ধীরে পারদ চড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:৩৩
আগামী সপ্তাহেও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী সপ্তাহেও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। —ফাইল চিত্র।

আগামী সপ্তাহেও রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে বইতে পারে দমকা হাওয়াও। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কিছু জেলায়।

সোমবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বভাস রয়েছে। হালকা থাকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়াও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বিশেষ করে একেবারে উত্তরের জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়াও। মঙ্গলবারও উত্তরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। একই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই পাঁচ জেলায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আগামী দু’দিনে উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তার পরের পাঁচ দিনে ধীরে ধীরে পারদ চড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তার পর আবার তাপমাত্রা বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি।

Rain in West Bengal Rain Forecast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy