Advertisement
E-Paper

ভোটের আগে রাজ্য পুলিশে আবার রদবদল! এ বার বদলি হলেন তিন পুলিশ সুপার-সহ চার আইপিএস

গত মাসের শেষে রাজ্যের ১০৯ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়। জানুয়ারির শুরুতে রাজ্যে ২৬ জন পুলিশকর্তার রদবদল হয়। বদলির তালিকায় ছিলেন ২৩ জন আইপিএস অফিসারের পাশাপাশি তিন জন ডব্লিউবিপিএস-ও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫
রাজ্যে চার আইপিএস অফিসারের বদলি হল।

রাজ্যে চার আইপিএস অফিসারের বদলি হল। ছবি: সংগৃহীত।

রাজ্য পুলিশে আবার রদবদল হল বিধানসভা নির্বাচনের আগে। রাজ্যের চার আইপিএস অফিসারকে বদলি করা হল। সেই তালিকায় রয়েছেন আলিপুরদুয়ার, বসিরহাট, জঙ্গিপুরের পুলিশ সুপার (এসপি) এবং পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগের (আইবি) সিনিয়র সুপার (এসপি)।

রাজ্য পুলিশের সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের এসপি খণ্ডবহালে উমেশ গণপতকে উত্তরবঙ্গ আইবির এসএস পদে বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগের (আইবি) এসএস ছিলেন আরিশ বিলাল। তাঁকে বসিরহাট পুলিশ জেলার সুপার করা হয়েছে। ওই পদে ছিলেন হোসেন মেহেদি রহমান। তাঁকে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি পদে বদলি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ছিলেন অমিতকুমার সাউ। তাঁকে আলিপুরদুয়ারের এসপি পদে বদলি করা হয়েছে।

গত মাসের শেষে রাজ্যের ১০৯ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, দক্ষিণ দিনাজপুর থানার গঙ্গারামপুরের আইসি-কে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)-র ইনস্পেক্টর করে আনা হয়েছে। দার্জিলিং সদর থানার আইসি শুভ্র সান্যালকে পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানার আইসি পদে বদলি করা হয়েছে। বারাসত পুলিশ ডিভিশনের আমডাঙা থানার আইসি পদে ছিলেন রাজকুমার সরকার। তাঁকে রানাঘাট পুলিশ ডিভিশনের নাকাশিপাড়ার সার্কল ইনস্পেক্টর করে পাঠানো হয়েছে। জানুয়ারির শুরুতে রাজ্যে ২৬ জন পুলিশকর্তার রদবদল হয়। বদলির তালিকায় ছিলেন ২৩ জন আইপিএস অফিসারের পাশাপাশি তিন জন ডব্লিউবিপিএস-ও।

West Bengal Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy