Advertisement
E-Paper

‘লাল সুটকেসটা দেখেছেন?’ ছবির জন্য কোটি টাকা নেন সোহম! জামিন অযোগ্য ধারায় এফআইআর অভিনেতার বিরুদ্ধে

সোহমের সংস্থা সোহম এনটারটেনমেন্টে ব্যবসায় বিনিয়োগের জন্য ১ কোটি ৫ লক্ষ টাকা সোহমকে দিয়েছিলেন অভিযোগকারী কৌশিক কর্মকার। কথা ছিল, একটি ছবিতে সোহম অভিনয় করবেন। কিন্তু তিনি তা করেননি বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৪:১৯
Fraud Allegations Worth Over ₹1 Crore, FIR Filed Against Actor Soham Chakraborty Under Non-Bailable Sections

সোহম চক্রবর্তী। —ফাইল চিত্র।

কোটি টাকার প্রতারণার অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, সোহমের সংস্থা সোহম এনটারটেনমেন্টে ব্যবসায় বিনিয়োগের জন্য ১ কোটি ৫ লক্ষ টাকা সোহমকে দিয়েছিলেন অভিযোগকারী কৌশিক কর্মকার। কথা ছিল, ‘লাল সুটকেসটা দেখেছেন?’— এই ছবিতে সোহম অভিনয় করবেন, সে জন্য ওই টাকা দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু সেই ছবিটি হয়নি। সোহম অভিনয়ও করেননি। টাকা চাওয়া হলে সোহম নিজের বিধায়ক পরিচয় দিয়ে হুমকি দেন বলেও অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, কৌশিক আড়িয়াদহের একটি সংস্থার প্রতিনিধি হয়ে সোহম চক্রবর্তীর সংস্থায় ওই টাকা বিনিয়োগ করেন ২০২২ সালে। অভিযোগ, লগ্নির চুক্তি অনুযায়ী সোহম কৌশিকের সংস্থাকে টাকা ফেরতও দেননি এবং চুক্তি অনুযায়ী কাজও করেননি। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, যে চুক্তি হয়েছিল সেখানেও সোহমের সংস্থা বেশ কিছু ভুয়ো নথি ব্যবহার করেছিল। সোহমের যে সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, সেটি চারু মার্কেট থানা এলাকার একটি ঠিকানায় নথিভুক্ত।

কৌশিকের অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানায় ১৯ মে প্রতারণা এবং জালিয়াতি-সহ একাধিক অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বহু জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখে ওই সংস্থার কাছে নথি চেয়ে পাঠানো হবে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য সমন করা হবে সোহমকেও। ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে জিতে বিধানসভায় গিয়েছিলেন সোহম। ২০২৬-র নির্বাচনে নদিয়ার করিমপুর আসন থেকে প্রার্থী হয়েছিলেন। তবে বিজেপি প্রার্থীর কাছে দশ হাজারের বেশি ভোটে পরাজিত হন। বিধানসভা নির্বাচনের আগে ২০২৫ সালে নিউ টাউনে এক রেস্তরাঁ-মালিকের সঙ্গে বচসা এবং মারামারিতে জড়িয়ে পড়েন অভিনেতা, যা থানা পর্যন্ত গড়িয়েছিল।

Soham Chakraborty Money Fraud Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy