বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে বেশ কিছু দিন ধরেই সমালোচনা চলছে। তারই মধ্যে বিনামূল্যে টিকিট পেয়ে আনন্দে আত্মহারা ছিলেন কিছু ফুটবলপ্রেমী। ফিফার একটি সিদ্ধান্তে আতান্তরে পড়েছেন তাঁরা।
আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। তার ছ’দিন আগে ফিফার একটি সিদ্ধান্তে নতুন বিতর্ক তৈরি হল। সমস্যার মূলে টিকিট টাকার ওয়েবসাইট। অনলাইনে টিকিট কাটা ফুটবলপ্রেমীদের ৬০জন বিনামূল্যে বিশ্বকাপ দেখার টিকিট পেয়ে গিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই তাঁরা উচ্ছ্বসিত ছিলেন। পরে জানা যায় ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যার কারণে বিনামূল্যে টিকিট পেয়েছিলেন তাঁরা। বিষয়টি জানার পরই ওই ফুটবলপ্রেমীদের সাত দিনের মধ্যে টিকিটের দাম মিটিয়ে দিতে বলেছে ফিফা। এতেই তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, বিশ্বকাপের মতো বড় মাপের প্রতিযোগিতায় কী করে এমন ভুল হয়?
ফিফা জানিয়েছে, বিনামূল্যের কোনও টিকিট নেই। ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যার কারণে সমস্যা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে টিকিটগুলি বাতিল করে দেওয়া হবে। সংশ্লিষ্ট ফুটবলপ্রেমীদের ৩ জুন বিষয়টি জানানো হয়েছে। সাত দিন টিকিটগুলি তাঁদের জন্য সংরক্ষিত রাখা হবে বলেও জানিয়েছে ফিফা। যাঁরা টাকা খরচ করে টিকিট কেটেছেন, তাঁদের একাংশের প্রতিবাদের পরই বিষয়টি ফিফা কর্তৃপক্ষের নজরে আসে।
আরও পড়ুন:
বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে আগেই আইনি সমস্যায় জড়িয়েছে ফিফা। তদন্তের নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত। পেপ গুয়ার্দিওয়ালার মতো ফুটবল ব্যক্তিত্বও টিকিটের দামের সমালোচনা করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১৪:০৪
৫ গোলকিপার: অবসর ভেঙে ফেরা ন্যুয়ের থেকে বিশ্বকাপ জেতানো মার্তিনেজ়, নজর থাকবে যাঁদের দিকে -
১৩:৪৪
বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা ফ্রান্স-স্পেনের, আইভোরি কোস্টের কাছে হার এমবাপেদের! ইরাক আটকে দিল ফুয়েন্তের দলকে -
১০:০৯
আরও ক্ষমতা বাড়ছে ভার-এর, ফুটবলারেরা সময় নষ্ট করলেই পড়বেন বিপদে, বিশ্বকাপে নতুন কী কী নিয়ম দেখতে পাওয়া যাবে? -
১৭:৪৫
৫ মিডফিল্ডার: চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিটিনহা থেকে প্রতিভাবান বেলিংহ্যাম, ফুটবল বিশ্বকাপে মাঝমাঠ কাঁপাতে চলেছেন কোন ফুটবলারেরা? -
১৬ স্টেডিয়াম: কোথায় কোথায় হবে ফুটবল বিশ্বকাপের ১০৪টি ম্যাচ? সবচেয়ে বড় স্টেডিয়ামই পায়নি ফাইনালের দায়িত্ব!