Advertisement
E-Paper

রাস্তায় লুটোল মিষ্টি, অনুষ্ঠানে যাওয়ার পথে উলুবেড়িয়ায় মৃত্যু একই পরিবারের ৩ জনের

পুলিশ সূত্রে খবর, এক পরিবারে ৪ সদস্য মোটরবাইকে উলুবেড়িয়া থেকে বাউরিয়ার দিকে যাচ্ছিলেন। এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৫:২৫
পিছন থেকে ডাম্পার এসে মোটরবাইকটিকে ধাক্কা মারে।

পিছন থেকে ডাম্পার এসে মোটরবাইকটিকে ধাক্কা মারে। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

যাওয়া হল না নেমন্তন্ন বাড়ি। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই শিশু-সহ একই পরিবারের ৩ সদস্যের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হল আরও এক জনকে। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম পাপিয়া মণ্ডল (২৪), প্রীতিশ মণ্ডল (২) এবং বিদিশা মন্ডল (৬)। আশঙ্কাজনক অবস্থায় দীপ মণ্ডল নামে ওই পরিবারে আরও এক সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

পুলিশ সূত্রে খবর, এক পরিবারের ৪ সদস্য মোটরবাইকে উলুবেড়িয়া থেকে বাউরিয়ার দিকে যাচ্ছিলেন। এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তাই নিমদিঘির কাছে একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে বাইক চড়েন দীপ। পিছনের আসনে পরিবারের বাকি ৩ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হাই রোডে ওঠার মুখে বাইকের সামনে টোটো আর অটো দাঁড়িয়ে পড়ায় ব্রেক কষেন দীপ। সেই সময়ই একটি ডাম্পার পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে। দীপ রাস্তার বাঁ দিকে পড়ে যান। বাকি ৩ জন ছিটকে পড়েন ডান দিকে। ডাম্পারটি তাঁদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের।

ঘাতক ডাম্পারটির খোঁজ শুরু করেছে পুলিশ। অন্য দিকে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Road Accident bike accident Dead Howrah Uluberia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy