Advertisement
E-Paper

বলাগড়ে বাইকের শো রুমে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক বাইক

দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে আচমকাই আগুন লেগে যায় বলাগড়ের জিরাটে এসটিকেকে রোডের ধারের ওই শো রুমটিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ২০:০৪
শো রুমে তখন দাউদাউ করে জ্বলছে আগুন।

শো রুমে তখন দাউদাউ করে জ্বলছে আগুন। নিজস্ব চিত্র

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাইকের শো রুমের একটি অংশ। সোমবার এই ঘটনা ঘটেছে হুগলির বলাগড়ে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে আচমকাই আগুন লেগে যায় বলাগড়ের জিরাটে এসটিকেকে রোডের ধারের ওই শো রুমটিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শো রুমের এক কর্মী নিকটবর্তী ওয়ার্কশপে একটি গাড়ির সারানোর কাজ করছিলেন। সেই সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ইঞ্জিনে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গাড়ির ট্যাঙ্কে।

ওয়ার্কশপে তেল এবং মোবিলের মতো দাহ্য বস্তু প্রচুর পরিমাণে মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের শো রুমে। দাউ দাউ করে জ্বলতে থাকে শোরুম। সঙ্গে সঙ্গেই পুড়ে ছাই হয়ে যায় গোটা শো রুমই। মালিকপক্ষের দাবি, পুড়ে গিয়েছে ১৩ টি নতুন মোটর বাইক এবং ওয়ার্কশপে থাকা বেশ কিছু পুরনো বাইক। কালনা এবং বাঁশবেড়িয়া থেকে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Fire Bike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy