ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) অভিযানের মাঝে অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। এ বার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। অসুস্থ বিএলওর পরিবারের দাবি, কাজের চাপে এই পরিস্থিতি হয়েছে তাঁর।
অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তির নাম কমলপদ নস্কর। হরিনারায়ণপুর পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের বিএলও তিনি। পেশায় স্কুলশিক্ষক। বছর পঞ্চাশের কমলপদ শনিবার বিকেলে বাড়ি বাড়ি এসআইআরের ফর্ম সংগ্রহ করে ফেরার পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বলে খবর। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
পরিবারের দাবি, গত কয়েক দিন ধরে এসআইআর সংক্রান্ত কাজের চাপে মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন প্রৌঢ়। অভিযোগ, সংশ্লিষ্ট বুথে প্রায় ১১৬০টি ফর্ম তাঁকে একা বিলি করতে হয়েছে তাঁকে। ফর্ম হাতে পেতে দেরি হওয়ায় বিলিতেও দেরি হয়েছে। ফলে ফর্ম ফেরত নেওয়ার সময়সীমা দেখে চাপে পড়ে যান তিনি। শনিবার পর্যন্ত খুব অল্প সংখ্যক ফর্ম ফেরত আনতে পেরেছিলেন কমলপদ। এ দিনই আবার পঞ্চায়েত দফতরে বৈঠকে নির্দেশ দেওয়া হয়, দ্রুত সমস্ত এসআইআর ফর্ম ফেরত আনতে হবে।
আরও পড়ুন:
অসুস্থ বিএলওর সিটি স্ক্যান করা হয়েছে। চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনায় জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস দুষেছেন নির্বাচন কমিশনকে। তিনি বলেন, “কম সময়ে প্রচুর কাজের বোঝা চাপিয়ে দেওয়ায় রাজ্যের বহু কর্মী এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। কারও মৃত্যু হয়েছে, কেউ আত্মহত্যা করেছেন বলে খবর আসছে। আমার এলাকার এক বিএলও অস্বাভাবিক কাজের চাপের কারণে অসুস্থ।” তিনি আশ্বাস দেন, কমলপদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হবে। জয়নগর-১ ব্লকের বিডিও শুভদীপ দাস জানান, অসুস্থ বিএলওর চিকিৎসা চলছে। তাঁরা খোঁজ নিয়েছেন। শুভদীপ বলেন, ‘‘আমি হাসপাতালে গিয়ে দেখা করেছি ওঁর সঙ্গে। এসআইআরের কাজ সচল রাখতে ওঁর পরিবর্তে অতিরিক্ত বিএলও নিয়োগ করা হয়েছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা