Advertisement
E-Paper

ডানকুনিতে গদি তৈরির কারখানায় আচমকা আগুন, পর পর দু’দিন অগ্নিকাণ্ডে চাঞ্চল্য

মঙ্গলবার দুপুরে ডানকুনির একটি স্পঞ্জের গদি তৈরির কারখানায় আচমকাই আগুন দেখতে পান কর্মীরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৮:১৩
A major fire breaks out at Dankuni in a factory

দাউদাউ করে জ্বলছে আগুন। — নিজস্ব চিত্র।

হুগলির ডানকুনিতে এ বার একটি গদি তৈরির কারখানায় আগুন লেগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দমকলকর্মীরা আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন।

মঙ্গলবার দুপুরে ডানকুনির একটি স্পঞ্জের গদি তৈরির কারখানায় আচমকাই আগুন দেখতে পান কর্মীরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। তাঁরা প্রাথমিক ভাবে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালান। খবর দেওয়া হয় দমকলেও। দমকলের দু’টি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। দমকলকর্মীরা আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেন। অগ্নিকাণ্ড নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, ওই কারখানায় দু’টি গ্যাস ট্যাঙ্কার রয়েছে। সেখানে আগুন লেগে বড়সড় বিপদ হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবারই পারডানকুনি এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছিল। তার পর দিনই আবার অগ্নিকাণ্ড ডানকুনিতে।

Fire factory
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy