Advertisement
E-Paper

Death: গরমে অসুস্থ অন্তঃসত্ত্বা, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল হাওড়ায়

মৃতের নাম মল্লিকা লেবু। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মল্লিকা মঙ্গলবার দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৮:০০
হাওড়ায় অন্তঃসত্ত্বার মৃত্যু।

হাওড়ায় অন্তঃসত্ত্বার মৃত্যু। প্রতীকী ছবি।

গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বার। মঙ্গলবার দুপুরের ঘটনা হাওড়ার নাজিরগঞ্জের চুনাভাটি এলাকায়। কী কারণে ওই মহিলার মৃত্যু হল তা জানতে দেহের ময়নাতদন্ত করা হবে।
মৃতের নাম মল্লিকা লেবু। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মল্লিকা মঙ্গলবার দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তবে গরমের কারণে মৃত্যু না কি অন্য কোনও অসুস্থতার জন্য মল্লিকার মৃত্যু হয়েছে তা জানতে দেহের ময়নাতন্ত করা হবে।

বুবুন নস্কর নামে মল্লিকার এক আত্মীয় বলেন, ‘‘উনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। আজ দুপুরে আচমকা অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বাঁচানো যায়নি।’’

Death pregnant Pregnant lady
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy