Advertisement
E-Paper

মেয়েকে রাস্তাঘাটে অশ্লীল ইঙ্গিত! প্রতিবাদ করায় মাকে বেধড়ক মারধরের অভিযোগ উলুবেড়িয়ায়

বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়়িয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। জখম অবস্থায় মহিলাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৭:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করা তো হতই। সেই সঙ্গে চলত অশালীন মন্তব্য আর অশ্লীল ইঙ্গিত! তার প্রতিবাদ করায় সেই যুবতীর মাকে রাস্তায় প্রকাশ্যে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পাড়ার কয়েক জন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়়িয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। জখম অবস্থায় মহিলাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছে।

এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন গঙ্গারামপুরের বাসিন্দা ওই মহিলা। তিনি জানান, বৃহস্পতিবার পাড়ার কয়েক জন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন। সেই সময়েই তাঁর উপর হামলা হয়। অভিযোগ, ওই যুবকেরাই রাস্তায় তাঁকে চেলাকাঠ দিয়ে মারধর করেন। মহিলার দাবি, তাঁর উপর যখন চড়াও হন যুবকেরা, আশপাশে অনেকেই ছিলেন। কিন্তু কেউই তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি।

অভিযোগকারিণী বলেন, ‘‘অভিযুক্ত যুবকেরা পাড়ার পুকুরে মহিলাদের স্নানের দৃশ্যও গোপনে ক্যামেরাবন্দি করতেন। দিনের পর দিন এই ধরনের ঘটনা চলতে থাকায় অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করায় তাঁর উপর অভিযুক্তেরা চড়াও হয়েছেন।’’

পুলিশ সূত্রে খবর, মহিলার বয়ানের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তে নেমে এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে।

eve teasing Howrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy