Advertisement
E-Paper

Acid attack: ‘সম্পর্ক’ ভাঙার জের! বধূ ও তাঁর মায়ের উপর অ্যাসিড হামলা, কোন্নগরে গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিশ্বনাথ ভাণ্ডারী (৩২) কোন্নগরের ক্রাইপার রোডের বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৬:২৭
অভিযুক্ত বিশ্বনাথ ভাণ্ডারী (৩২) কোন্নগরের ক্রাইপার রোডের বাসিন্দা।

অভিযুক্ত বিশ্বনাথ ভাণ্ডারী (৩২) কোন্নগরের ক্রাইপার রোডের বাসিন্দা। গ্রাফিক: সনৎ সিংহ

গৃহবধূ ও তাঁর বৃদ্ধা মা-কে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগড়ে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিশ্বনাথ ভাণ্ডারী (৩২) কোন্নগরের ক্রাইপার রোডের বাসিন্দা। তাঁর হামলার লক্ষ্য ছিল সূর্যসেন রোডের বাসিন্দা ৪২ বছরের ওই বধূ। ঘটনার সময় ওই মহিলার মা সঙ্গে থাকায় তিনিও আক্রান্ত হন। ওই মহিলা বিবাহিতা। কাজের সূত্রে বাইরে থাকেন স্বামী। তাঁদের ২০-২২ বছরের এক সন্তানও রয়েছে।

মহিলার শ্বাশুড়ি বলেন, ‘‘শুক্রবার রাতে বাড়ির পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে অ্যাসিড হামলা চালায় ওই যুবক। বৌমা মুখ লুকিয়ে নেওয়ায় তাঁর গায়ে, হাত-পায়ে লেগেছে অ্যাসিড। আর বৌমার মা-ও আক্রান্ত হয়েছেন। এর পরই পালিয়ে যায় ওই যুবক। কেন এই হামলা চালাল ওই যুবক, তা জানি না। ওর শাস্তি চাই।’’

ঘটনার পর চিৎকার-চেঁচামেচি শুনেই বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। তাঁরাই ওই মহিলা ও তাঁর বৃদ্ধা মা-কে উদ্ধার করে পুলিশে খবর দেন। অভিযোগ দায়ের হয় উত্তরপাড়া থানায়। এর পরই শনিবার ভোরের দিকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বিশ্বনাথ পুলিশকে জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে দীর্ঘ দিন ধরেই তাঁর ‘প্রণয়ের সম্পর্ক’। কিন্তু মহিলা ওই সম্পর্ক ভেঙে দেওয়ায় ক্ষোভে এই কাজ করেছেন তিনি।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, তাঁকে শ্রীরামপুর আদালতে তুলে জেল হেফাজতের আবেদন করা হবে।

Acid Attac Hooghly Konnagar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy