Advertisement
E-Paper

Bus Accident: যাত্রিবোঝাই বাস পড়ে গেল নয়ানজুলিতে, হাওড়ায় মৃত অন্তত ১, সাঁতরে বাঁচলেন অনেকে

যাত্রিবোঝাই বাসটি জগতবল্লভপুরের ঘোড়াদহ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। স্থানীয়দের দাবি, নিঁখোজ হয়েছেন অনেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১০:১৭

—নিজস্ব চিত্র।

বাস দুর্ঘটনা ঘটল হাওড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল যাত্রিবোঝাই একটি বাস। হাওড়ার জগতবল্লভপুর থানার অন্তর্গত সন্তোষপুর পোলের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক জনের দেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাতটা নাগাদ ওই ঘটনা ঘটে। যাত্রিবোঝাই বাসটি জগৎবল্লভপুরের ঘোড়াদহ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ এবং দমকল বাহিনী এসে উদ্ধারের কাজ শুরু করে। ক্রেন এনে বাসটিকে তুলে আনা হয় নয়ানজুলি থেকে। তবে বাসের মধ্যে কেউ ছিলেন না বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশের অনুমান, কিছু যাত্রী সাঁতরে ডাঙায় উঠে এসেছেন।

স্থানীয়দের দাবি, অনেকেই নিঁখোজ হয়েছেন। প্রশাসন তাঁদের হদিশ দিতে না-পারলে এলাকা অবরোধের হুশিয়ারিও দিয়েছেন তাঁরা।

Howrah Bus Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy