Advertisement
E-Paper

প্রেমিকা বয়সে বড়, বাড়িতে মানবে না, সিনেমা দেখতে গিয়ে হাওড়ার প্রেক্ষাগৃহে বসেই গলায় বিষ ঢাললেন যুগল!

চিকিৎসকেরা জানিয়েছেন, দু’জনের অবস্থাই সঙ্কটজনক। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, পারিবারিক অশান্তি এবং পরস্পরের থেকে দূরে চলে যাওয়ার শঙ্কা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন দু'জন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০০:১৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রেমিক সবে আঠারোর কোটা পেরিয়েছেন। প্রেমিকা বছর পাঁচেকের বড়। এ নিয়ে দুই পরিবারেই অশান্তি। বুধবার সিনেমা দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই আত্মহত্যার চেষ্টা করলেন প্রেমিক-প্রেমিকা। ঘটনাস্থল হাওড়ার আন্দুল।

দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।

পুলিশের একটি সূত্রে খবর, প্রেমিক-প্রেমিকা, দু'জনেউ হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে তাঁরা ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন। সম্প্রতি দু’জন বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বাধ সাধে বয়স। এক প্রেমিকের বয়স সবে ১৮ বছর। তার উপর প্রেমিকা তাঁর চেয়ে কয়েক বছরের বড়। সম্পর্কের কথা জানামাত্র যুবকের পরিবারে অশান্তি হয়। একই পরিস্থিতি তৈরি যুবতীর বাড়িতেও।

এর মধ্যে বুধবার ওই যুগল সিনেমা দেখতে যান সাঁকরাইল থানা এলাকায় আন্দুলের একটি সিনেমাহলে। সেখানে আলাদা ভাবে বসে সিনেমা দেখার জন্য কেবিন রয়েছে। ম্যাটিনি শো-তে দু’জনে কেবিনের টিকিট কেটে হলে ঢোকেন। সিনেমা শেষে দু'জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন প্রেক্ষাগৃহের কর্মীরা। খবর পেয়ে প্রেক্ষাগৃহে যায় পুলিশ। দু’জনকে উদ্ধার করে হাওড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনুমান, একসঙ্গে বিষপান করেছেন প্রেমিক-প্রেমিকা।

চিকিৎসকেরা জানিয়েছেন, দু’জনের অবস্থাই সঙ্কটজনক। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, পারিবারিক অশান্তি এবং পরস্পরের থেকে দূরে চলে যাওয়ার শঙ্কা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন দু'জন। তদন্ত শুরু হয়েছে। খবর পাঠানো হয়েছে দুই পরিবারেই।

Howrah Poison Attempt to Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy