E-Paper

আলুর দাম না মেলায় তৃণমূলকে নিশানা রেখার

বিজেপি এলে বাংলায় মাছ-ডিম খাওয়া বন্ধ হবে বলে মিথ্যা প্রচার হচ্ছে। বাংলায় কেউ যদি এমনম মিথ্যে বলে, তাঁকেও তাড়িয়ে দিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১০:৩৮
বিধান ঘোষের সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

বিধান ঘোষের সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। নিজস্ব চিত্র ।

পুরশুড়ায় প্রধান অর্থকরী ফসল আলু। কিন্তু অত্যধিক ফলনে দাম মিলছে না বলে চাষিদের হাহাকার শোনা যাচ্ছে। এখানকার বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে রবিবার প্রচারে এসে আলুর দাম নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

এ দিন নিমডাঙি থেকে পশ্চিমপাড়া অঞ্চলের বেনেপুকুর ফুটবল মাঠ পর্যন্ত রোড-শো শেষে সভায় রেখার অভিযোগ, “কৃষকের আলু-সহ ফসলের দাম খেয়ে ফেলছে তৃণমূল সরকারের দালালরা। এই সরকার কৃষকদের প্রাপ্য দাম কেড়ে নিচ্ছে।’’ এতেই না থেমে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতি, সিন্ডিকেট চালানো-সহ নানা অভিযোগ তোলেন। একইসঙ্গে বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের জন্য রাজ্যে পরিবর্তনের পক্ষে সওয়াল করেন। দাবি করেন, ‘‘বিজেপি এলে বাংলায় মাছ-ডিম খাওয়া বন্ধ হবে বলে মিথ্যা প্রচার হচ্ছে। বাংলায় কেউ যদি এমনম মিথ্যে বলে, তাঁকেও তাড়িয়ে দিন।”

তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক স্বপন নন্দী পাল্টা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার আলু চাষে সার, ওষুধ ও বীজের দাম নিয়ন্ত্রণ না করায় চাষিরা বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগে তা নিয়ন্ত্রণ করে এ সব বলা উচিত। রাজ্য সরকার সরকারি সহায়ক মূল্যে আলু কিনছে। ওরা চাষিদের উপর যে ভাবে রোলার চালাচ্ছে, দু’টি ইঞ্জিন তো ছাড়, একটি ইঞ্জিনও থাকবে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Pursura BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy