ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)কাজে ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ বা তথ্যগত অসঙ্গতির নামে ভোটারদের হয়রানির প্রতিবাদে এইআরওর পদ থেকে পদত্যাগ করতে চেয়ে ইস্তফাপত্র পাঠালেন হাওড়ার বাগনান-২ ব্লকের বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক মৌসম সরকার।
সূত্রের খবর, বৃহস্পতিবার বাগনান বিধানসভার ইআরওর কাছে তাঁর ইস্তফাপত্র পাঠান। এ ছাড়াও হাওড়ার জেলাশাসক তথা ডিইও পি দিপাপ্রিয়া ও উলুবেড়িয়ার এসডিও-সহ অন্য নির্বাচনী আধিকারিকদের কাছেও তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন।
মৌসমের দাবি, তথ্যগত অসঙ্গতির নামে ভোটারদের শুনানিকেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে যেখানে বেশির ভাগ ক্ষেত্রে ভুল বা ত্রুটি সিস্টেমের। সেখানে ভোটারদের এ ভাবে ডেকে পাঠানো তিনি নীতিগতভাবে মেনে নিতে পারছেন না। এই ত্রুটিগুলোর জন্য ভোটাররা দায়ী নয়। নির্বাচন কমিশনের অভ্যন্তরীন সমস্যা এটা। তাই কমিশনের সিস্টেমে ভুল ত্রুটির জন্য ভোটারদের এইভাবে হেনস্থা তিনি মেনে নিতে না পেরেই ইস্তফাপত্র জমা দিয়েছেন। তবে সংশ্লিষ্ট ব্লকের ওসি-ইলেকশন হিসেবে নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাজ যেমন করছেন তা করে যেতে চান তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা