Advertisement
E-Paper

বেলুড়ে ইএসআই হাসপাতাল চত্বরে আগুন, আতঙ্ক ছড়াল রোগীদের মধ্যে

রবিবার বেলুড়ে ইএসআই হাসপাতালে আগুন-আতঙ্ক। স্তূপীকৃত আবর্জনা ও পরিত্যক্ত সামগ্রীতে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ২০:০৭
বেলুড়ে ইএসআই হাসপাতাল চত্বরে জ্বলছে আগুনের লেলিহান শিখা।

বেলুড়ে ইএসআই হাসপাতাল চত্বরে জ্বলছে আগুনের লেলিহান শিখা। নিজস্ব চিত্র।

হাওড়ার বেলুড়ে ইএসআই হাসপাতাল চত্বরে অগ্নিকাণ্ড। রবিবার হাসপাতাল লাগোয়া ক্যান্টিনের পাশে জমে থাকা স্তূপীকৃত আবর্জনা ও পরিত্যক্ত সামগ্রীতে আগুন লাগে। তার মধ্যে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

খবর দেওয়া হয় দমকলে। হাসপাতালের কর্মী ও এলাকাবাসীরা মিলে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। হাসপাতালে থাকা ৮৫ জন রোগী নিরাপদেই রয়েছেন।

Fire Hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy