এত দিন ধরে ভারতের অনূর্ধ্ব-১৯ ও এমার্জিং দলে দেখা গিয়েছে বৈভব সূর্যবংশীকে। এই প্রথম বার ভারতের বড়দের দলে সুযোগ পেল সে। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ভাল খেলার পুরস্কার পেল বৈভব।
ভারত ‘এ’ দলে সুযোগ পেয়েছে ১৫ বছরের বৈভব। জুন মাসে তিলক বর্মার নেতৃত্বে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় এক দিনের সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজ়ে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি খেলবে আফগানিস্তান। ১৫ জনের দলে সুযোগ পেয়েছে বৈভব। যদি ভারত ‘এ’ দলের হয়ে সে ভাল খেলে, তা হলে ভারতীয় জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে যেতে পারে বিহারের ছেলে। তেমনটা হলে সবচেয়ে কম বয়সে ভারতীয় দলে অভিষেক হবে তার। ভেঙে যাবে সচিন তেন্ডুলকরের রেকর্ড।
আইপিএল শেষ হওয়ার পরেই শুরু ত্রিদেশীয় সিরিজ়। ৯ জুন থেকে শুরু সিরিজ়। শেষ হবে ২১ জুন। এক দিনের সিরিজ়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচও খেলবে ভারত। সেই সিরিজ়ের দল এখনও ঘোষণা করা হয়নি।
এ বারের আইপিএলে ১১ ম্যাচে ৪৪০ রান করেছে বৈভব। সবচেয়ে বেশি ২৩৬.৫৫ স্ট্রাইক রেটে রান করেছে সে। বৈভবের ব্যাটিং গড় ৪০। একটি শতরান ও দু’টি অর্ধশতরান করেছে এই বাঁহাতি ওপেনার। সর্বাধিক রান ১০৩। কমলা টুপির তালিকায় আপাতত সাত নম্বরে রয়েছে বৈভব। তবে শুভমন গিল ছাড়া তার উপরে থাকা ছয় ব্যাটারের থেকে একটি করে ম্যাচ কম খেলেছে বৈভব।
আরও পড়ুন:
চলতি বছরে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিল বৈভব। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১৭৫ রান করেছিল সে। আইপিএলেও সেই ফর্ম ধরে রেখেছে বৈভব। ইতিমধ্যেই বিশেষজ্ঞেরা তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি করেছেন। আপাতত ভারত ‘এ’ দলে জায়গা পেল সে।
ভারত ‘এ’ দল— তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুষ বদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেরগে, প্রভসিমরন সিংহ (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপরাজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিংহ, অংশুল কম্বোজ, আরশাদ খান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী