Advertisement
E-Paper

প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ চিকিৎসাকেন্দ্র, উদ্বোধনে মন্ত্রী শশী পাঁজা এবং অরূপ রায়

‘সক্ষম’ নামে ওই চিকিৎসাকেন্দ্রে ‘স্পিচ থেরাপি’, ‘অকুপেশনাল থেরাপি’, ফিজিওথেরাপি এবং সাইকিয়াটিক থেরাপি, কাউন্সেলিং-সহ বিভিন্ন ধরনের চিকিৎসার সুযোগ থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ২২:২৭
Howrah municipality initiated to started a hospital for specially abled children

বিশেষ চিকিৎসাকেন্দ্রের উদ্বোধনে মন্ত্রী শশী পাঁজা এবং অরূপ রায়। —নিজস্ব চিত্র।

হাওড়া

প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন হল হাওড়ার দালালপুকুর এলাকায়। শুক্রবার হাওড়া পুরসভার উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় এই চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের শিশু নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং সমবায় মন্ত্রী অরূপ রায়।

‘সক্ষম’ নামে ওই চিকিৎসাকেন্দ্রে ‘স্পিচ থেরাপি’, ‘অকুপেশনাল থেরাপি’, ফিজিওথেরাপি এবং সাইকিয়াটিক থেরাপি, কাউন্সেলিং-সহ বিভিন্ন ধরনের চিকিৎসার সুযোগ থাকবে। জেলা স্বাস্থ্য দফতর থেকে এ জন্য চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের পাঠানো হবে। সূত্রের খবর, আপাতত সপ্তাহে দু’দিন, মঙ্গল এবং রবিবার এই চিকিৎসাকেন্দ্র খোলা থাকবে। সামান্য টাকার বিনিময়ে চিকিৎসার সুযোগ পাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা।

এ নিয়ে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান আপাতত দু’দিন চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। এর পর নিয়মিত চিকিৎসার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল এবং ক্রেস্ট তৈরি পরিকল্পনা রয়েছে। মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘এই চিকিৎসাকেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আধুনিক চিকিৎসার সুযোগ পাবে। এ জন্য হাওড়া পুরসভার সাধুবাদ জানাচ্ছি।’’

Howrah Shashi Panja arup roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy