এসআইআর নিয়ে শুনানিতে ডাক পেয়েছেন তিন পুত্র এবং দুই কন্যা। বৃহস্পতিবার সকালে যখন পুত্র-কন্যারা বিডিও অফিসে শুনানির জন্য যাচ্ছিলেন, সেই সময় ঘরে মারা যান বাবা। পরিবারের অভিযোগ, এসআইআর নিয়ে উদ্বেগেই ৬২ বছরের শেখ আজাদ আলির মৃত্যু হয়েছে।
পাঁচলার বিকিহাকোলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আজাদ। পেশায় জরি শিল্পী আজাদ আলীর তিন পুত্র এবং ছয় কন্যা। দিন তিনেক আগে বাড়িতে নির্বাচন কমিশন তাঁর পাঁচ সন্তানের নামে শুনানির নোটিস পাঠায়। তালিকায় আজাদ এবং তাঁর স্ত্রীর নাম ছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গিয়েছে, নোটিস পেয়ে আজাদ উদ্বিগ্ন হন। বৃহস্পতিবার সকালে পাঁচলার পানিয়ারায় বিডিও অফিসে যখন পুত্র-কন্যারা শুনানির জন্য যাচ্ছিলেন, তখন খবর পান বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা বাড়ি ফিরে দেখেন, তাঁদের বাবা মারা গিয়েছেন। এই মৃত্যুর জন্য ওই পরিবার সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে। জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকায় শেখ আজাদের নামে ভুল ছিল। পরিবারের দাবি, তাঁর সন্তানের সংখ্যা ছয় জনের বেশি বলে তাঁদের শুনানিতে ডাকা হয়েছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা