আবার ‘এসআইআর ঘটিত’ মৃত্যুর অভিযোগ হুগলিতে। শুনানিকেন্দ্রে লাইনে শুনানির জন্য অপেক্ষারত বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। রবিবার এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতর।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ সিরাজউদ্দিন। বয়স ৬০ বছর। রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা এসআইআর শুনানিতে ডাক পেয়ে হাজির হয়েছিলেন শুনানিকেন্দ্রে। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় সিরাজের নাম রয়েছে। তার পরেও তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। শুনানিকেন্দ্রে দীর্ঘ অপেক্ষার পর অসুস্থ হয়ে পড়েন তিনি।
রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকিল আলি জানিয়েছেন, শনিবার শুনানি ছিল সিরাজউদ্দিনের। শ্রীরামপুরে এসআইআর শিবিরে গিয়েছিলেন তিনি। কাউন্সিলরের কথায়, ‘‘উনি দুপুর ১টা থেকে প্রায় চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওখানে বসার জায়গাও ছিল না। বিকাল ৫টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। তড়িঘড়ি তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’’
আরও পড়ুন:
মৃতের কী কী শারীরিক সমস্যা ছিল, তা এখনও স্পষ্ট নয়। তৃণমূলের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে রাজ্য জুড়ে ভয়-আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন এবং বিজেপি। এখনও পর্যন্ত একশোর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এই মৃত্যুর দায়ও কমিশনের। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলেন, ‘‘এসআইআরের নামে হয়রানি চলছেই। প্রায় দেড়শো মানুষ মারা গেল! এর দায় নিতেই হবে নির্বাচন কমিশনকে।’’ বিজেপি অবশ্য এ বারও অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা বলছে, যে কোনও মৃত্যুকেই এসআইআর-ঘটিত বলে চালাতে চাইছে রাজ্যের শাসকদল। কিন্তু কমিশনে তো এ সম্পর্কিত কোনও অভিযোগ জমা পড়েনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা