Advertisement
E-Paper

নর্দমার জমা জলে জেরবার হাওড়াবাসী! দুর্ভোগে পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরাও

মধ্য হাওড়ার ৩০ নম্বর ওয়ার্ডের উমাচরণ বোস লেন। এখানে রয়েছে অম্বিকা হিন্দি স্কুল। সেখানে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। কিন্তু পরীক্ষাকেন্দ্রের সামনে উমাচরণ বোস লেন জলমগ্ন হয়ে থাকায় সমস্যায় পড়েন পরিক্ষার্থীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৪
বিপর্যস্ত হাওড়ার নিকাশি ব্যবস্থা।

বিপর্যস্ত হাওড়ার নিকাশি ব্যবস্থা। — নিজস্ব চিত্র।

বিপর্যস্ত হাওড়ার নিকাশি ব্যবস্থা। অভিযোগ, দুর্বিষহ পরিস্থিতিতে বাস করছেন এলাকার লোকজন। নর্দমার জল উপচে জলমগ্ন হয়ে পড়েছে এলাকার সমস্ত অলিগলি। এরই মধ্যে নর্দমার ময়লা জল পেরিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের। শনিবার টোটো করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছোনোর ব্যবস্থা করে দেয় পুলিশ।

মধ্য হাওড়ার ৩০ নম্বর ওয়ার্ডের উমাচরণ বোস লেন। এখানে রয়েছে অম্বিকা হিন্দি স্কুল। সেখানে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। কিন্তু পরীক্ষাকেন্দ্রের সামনে উমাচরণ বোস লেন জলমগ্ন হয়ে থাকায় সমস্যায় পড়েন পরিক্ষার্থীরা। বাসিন্দাদের অভিযোগ, হাওড়া পুরসভা ঠিকমতো নর্দমা পরিষ্কার করে না। ফলে নর্দমার জল রাস্তায় জমে যায়। ঘরের মধ্যে নোংরা জল ঢুকে যায়। শনিবার ওই রাস্তা ছাড়াও আরও কয়েকটি রাস্তায় জল জমে যায়। দেখলে মনে হবে যেন বর্ষাকাল!

ওয়ার্ড সভাপতি অমিত চট্টোপাধ্যায় বলেন, “মাধ্যমিক পরীক্ষা চলছে। তাঁদের দলকে বিপাকে ফেলতে বীজেপি চক্রান্ত করে জল নিকশীর যে মূল জায়গা সেখানে কাঠ ফেলে বন্ধ করে রেখেছে।” তিনি জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুরসভার কর্মীরা ছুটে আসেন। তবে যে পরিমান ময়লা আবর্জনা নর্দমা থেকে বার করা হয়, তাতে বোঝা যায় নিয়মিত ড্রেন পরিষ্কার হয় না। বিজেপি হাওড়া সদরের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে বলেন, “পুরসভায় নির্বাচন হয়নি দীর্ঘ দিন। মানুষ পরিষেবা পাচ্ছেন না আজকের ঘটনা তারই প্রমাণ।”

Howrah drainage system
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy