Advertisement
E-Paper

Salkia Home: পুত্রবধূর পর হোমে যৌন নিগ্রহকাণ্ডে গ্রেফতার হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মালিপাঁচঘড়া এবং হাওড়া মহিলা থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১০:৩৩
প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে সুমিত অধিকারী।

প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে সুমিত অধিকারী। নিজস্ব চিত্র।

হাওড়ার হোমে শিশুকে যৌন নিগ্রহ কাণ্ডে নয়া মোড়। পুলিশ এ বার গ্রেফতার করল হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে সুমিত অধিকারীকে। এর আগে সুমিতের স্ত্রী গীতশ্রী অধিকারী-সহ মোট ১০ জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মালিপাঁচঘড়া এবং হাওড়া মহিলা থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। সেই অভিযানেই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর ছেলে সুমিতকে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।

হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডে রয়েছে সরকার অনুমোদিত এই হোম। ওই হোম থেকে প্রায়শই শিশুদের কান্নার শব্দ ভেসে আসত বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। ২০ নভেম্বর সেখানে অভিযান চালায় পুলিশ। মিনতির পুত্রবধূ গীতশ্রী অধিকারী, সমাজকল্যাণ দফতরের আধিকারিক দেবকুমার ভট্টাচার্য-সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে শিশুদের যৌন নিগ্রহ-সহ একাধিক অভিযোগ ছিল। এই অভিযানের পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে হোমটি। ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

salkia Child Abuse Child Home police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy