Advertisement
E-Paper

Suvendu Adhikari: রাজ্যপালকে ব্যক্তিগত আক্রমণ করে মন্ত্রগুপ্তির শপথ ভেঙেছেন মমতা, কটাক্ষ শুভেন্দুর

সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাধ্য হয়েই রাজ্যপালকে টুইটারে ‘ব্লক’ করেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ২২:৩৭
রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ‘ব্লক’ করা নিয়ে রাজ্যের মু‌খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ‘ব্লক’ করা নিয়ে রাজ্যের মু‌খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ‘ব্লক’ করা নিয়ে রাজ্যের মু‌খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যপালকে ব্যক্তিগত আক্রমণ করে মন্ত্রগুপ্তির শপথ লঙ্ঘন করেছেন মমতা।

সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাধ্য হয়েই রাজ্যপালকে টুইটারে ‘ব্লক’ করেছেন তিনি। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মমতা বলেছেন, ‘‘একাধিক ফাইল আটকে রেখে রাজ্য সরকারের কাজে বাধা দিচ্ছেন উনি। সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল। চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, কেন পদক্ষেপ করা হয়নি? মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তুলছেন, তাজ বেঙ্গল থেকে রোজ খাবার আসছে রাজভবনে!’’

এ নিয়েই মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘উনি সংবিধানকে কতটা মানেন, এটা তারই প্রমাণ। রাজ্যপাল যে প্রশ্নগুলো তুলেছেন, তার উত্তর দিন। তা হলেই বাংলার মানুষ বুঝতে পারবেন, কে ঠিক। রাজ্যপাল না মুখ্যমন্ত্রী?’’

হুগলির চন্দননগরে পুরভোটের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘একজন প্রশাসনিক প্রধান, আর এক জন সাংবিধানিক প্রধান। রাজ্যপালকে ব্যক্তিগত আক্রমণ করা মানে মমতা যে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, তা লঙ্ঘন করা।’’

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরই টুইট করেছেন রাজ্যপাল জদগীপ ধনখড়। তিনি লেখেন, ‘সংবিধানের অনুচ্ছেদ ১৫৯-এ বলা আছে, সাংবিধানিক নিয়ম-নীতি এবং আইনের শাসনকে কেউ ব্লক করতে পারেন না।দায়িত্বপ্রাপ্তদের উচিত দেশের সংবিধানের প্রতি আস্থা রাখা।’

Mamata Banerjee Suvendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy