Advertisement
E-Paper

রামেন্দুকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ! দুর্নীতিকাণ্ডে প্রাক্তন বিধায়ককে নিয়ে যাওয়া হল তাঁরই তৈরি কলেজে

সরকারি ত্রাণের জিনিসপত্র সরানোর অভিযোগে রামেন্দুর বিরুদ্ধে ধনেখালি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ১৯ জুন কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করে হুগলি গ্রামীণ পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২১:১৮
Ramendu Singh Roy

হাফ প্যান্ট পরিয়ে প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। —নিজস্ব চিত্র।

এ বার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে হাফ প্যান্ট পরে এলাকায় ঘোরাল পুলিশ। সোমবার ধনেখালি কোটাল পুর এলাকায় বিএড কলেজে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়ককে। গত ১১ জুন ওই কলেজ থেকেই উদ্ধার হয়েছিল প্রচুর সরকারি ত্রাণসামগ্রী। অন্য দিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ তৃণমূল নেতার গলায় জুতোর মালা ঝুলিয়ে এলাকা ঘোরালেন স্থানীয়েরা।

সরকারি ত্রাণের জিনিসপত্র সরানোর অভিযোগে রামেন্দুর বিরুদ্ধে ধনেখালি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ১৯ জুন কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করে হুগলি গ্রামীণ পুলিশ। গত ২২ জুন চুঁচুড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন প্রাক্তন বিধায়ককে।

সোমবার অভিযোগের পুনর্নির্মাণের জন্য প্রাক্তন বিধায়ককে তাঁরই তৈরি বিএড কলেজে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই খবর পেয়ে কলেজের সামনে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থক থেকে স্থানীয় বাসিন্দাদের অনেকে। রামেন্দুর শাস্তির দাবিতে গলা ফাটান তাঁরা। ওঠে ‘চোর-চোর’ স্লোগান। হাফ প্যান্টে প্রাক্তন বিধায়ককে হাঁটানো হচ্ছে দেখে অনেকে ভিড় থেকে কটাক্ষ ছোড়েন।

অন্য দিকে, সিঙ্গুরে বেচারামের ঘনিষ্ঠ তৃণমূলের এক উপপ্রধানকে জুতোর মালা পরিয়ে খুঁটিতে বেঁধেছিল জনতা। তার পর কোমরে দড়ি পরিয়ে এলাকাতেও ঘোরানো হয়েছে। সেই সঙ্গে মাথায় ফাটানো হয় কাঁচা ডিম।

সিঙ্গুর বিধানসভার বাগডাঙা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের ওই উপপ্রধানের নাম অদ্বৈত দাস। এলাকায় তোলাবাজি, হুমকি দেওয়া, একাধিক দুর্নীতিতে তিনি যুক্ত বলে অভিযোগ উঠেছে। সোমবার অদ্বৈতকে খুঁটিতে বেঁধে মাথায় ডিম ছোড়া হয়। গলায় পড়ানো হয় জুতোর মালা। সেখান থেকে সিঙ্গুরের নান্দাবাজারে তাঁকে ওই অবস্থায় ঘোরানো হয়।

Ramendu Sinharay TMC Dhanekhali

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy