Advertisement
E-Paper

‘বিদ্রোহ’ শেষ, নবির হয়ে প্রচারে ব্লক নেতারা

মান ভাঙার ইঙ্গিত মিলেছিল আগেই। বর্ধমানে ফুটবল খেলার উদ্বোধনে সঙ্গী হয়েই যার শুরু। এ বার সরাসরি দলীয় প্রার্থী, ময়দানের প্রাক্তন নামী ফুটবলার রহিম নবির পাশে দাঁড়িয়ে তাঁর হয়ে প্রচার শুরু করে দিলেন পান্ডুয়া ব্লক তৃণমূলের ‘বিদ্রোহী’ নেতাদের একাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ০৩:১১

মান ভাঙার ইঙ্গিত মিলেছিল আগেই। বর্ধমানে ফুটবল খেলার উদ্বোধনে সঙ্গী হয়েই যার শুরু। এ বার সরাসরি দলীয় প্রার্থী, ময়দানের প্রাক্তন নামী ফুটবলার রহিম নবির পাশে দাঁড়িয়ে তাঁর হয়ে প্রচার শুরু করে দিলেন পান্ডুয়া ব্লক তৃণমূলের ‘বিদ্রোহী’ নেতাদের একাংশ। মঙ্গলবার বিকেলে পান্ডুয়ার ক্ষীরকুণ্ডী-নমাজগ্রাম পঞ্চায়েতের জোড়াপুকুর গ্রামে নবির প্রচার সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের ব্লকের সভাপতি আনিসুল ইসলাম, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অসিত চট্টোপাধ্যায় এবং সঞ্জয় ঘোষ।

অসিতবাবু বলেন, ‘‘মান-অভিমান ভুলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমার স্নেহের ভাই রহিমকে বিপুল ভোটে জেতাতে হবে।’’ আনিসুল বলেন, ‘‘আমরা সবাই মিলে এক জোট হয়েই নবিকে জেতাব। কিছু খবরের কাগজ আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’’ আনিসুল, অসিত উপস্থিত হলেও ব্লকের অপর নেতা বাদশা আলম অবশ্য ওই সভায় যাননি। তিনি বলেন, ‘‘নবি ডাকেননি। তাই যাইনি।’’

দলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন, ‘‘আমাদের বড় দল। কোথাও হয়তো সামান্য ক্ষোভ-বিক্ষোভ ছিল। তা মিটেও গিয়েছে। রহিম নবী এই রাজ্য তথা দেশের গর্ব। ওকে জেতানোর জন্য দলের সকলে এককাট্টা হয়েই লড়বেন।’’

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy