Advertisement
E-Paper

ধান্দাবাজদের দলে ঠাঁই নেই, পুরশুড়ায় বার্তা অভিষেকের

এ বার পুরশুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি-সভায় এসে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিলেন দলের নেতাকর্মীদের। স্পষ্ট জানালেন, ধান্দাবাজদের দলে কোনও ঠাঁই নেই।

পীযূষ নন্দী

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০১:০৭
অভিবাদন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুলের স্তবক দিচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। পাশে পার্থ চট্টোপাধ্যায়। ছবি: মোহন দাস

অভিবাদন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুলের স্তবক দিচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। পাশে পার্থ চট্টোপাধ্যায়। ছবি: মোহন দাস

গোষ্ঠীদ্বন্দ্বে লাগাম টানতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন। তার পরেও পুরশুড়া-সহ হুগলির নানা জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। এ বার পুরশুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি-সভায় এসে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিলেন দলের নেতাকর্মীদের। স্পষ্ট জানালেন, ধান্দাবাজদের দলে কোনও ঠাঁই নেই।

দীর্ঘদিন ধরে পুরশুড়ায় প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানের অনুগামীদের সঙ্গে বর্তমান বিধায়ক মহম্মদ নুরুজ্জামানের অনুগামীদের বিবাদ লেগেই রয়েছে। বৃহস্পতিবার পুরশুড়ার বিদ্যাসাগর ভবন সংলগ্ন মাঠে আয়োজিত ওই সভায় অভিষেক বলেন, ‘‘দলের পুরনো কর্মীদের সম্মান জানাতে হবে। ধান্দাবাজদের দলে কোনও ঠাঁই নেই।’’ ২১ জুলাইয়ের পরে প্রতি বুথে পুরনো কর্মীদের সংবর্ধনা দেওয়ার নির্দেশও দেন যুব তৃণমূল সভাপতি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, ‘‘দলের কিছু লোক নিজের স্বার্থ দেখছেন। সেটা হতে দেওয়া যাবে না।”

এ দিন সভামঞ্চে হাজির ছিলেন পুরশুড়ার বিবদমান দুই নেতা— প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান এবং বর্তমান বিধায়ক মহম্মদ নুরুজ্জামান। তাঁদের পাশাপাশি বসে কথা বলতে দেখা গিয়েছে। কিন্তু এই ‘সহাবস্থান’ সব সময় বজায় থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদেরই। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া এবং জেলায় শাসকদলের বিধায়ক, মন্ত্রী এবং সাংসদেরা।

Abhishek Banerjee tmc Mamata Banerjee মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy