Advertisement
E-Paper

কালোবাজারি রোখার আশ্বাস

আলুর কালোবাজারি রোখার আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। রবিবার পুড়শুড়ায় কৃষিমেলার উদ্বোধনে এসে মন্ত্রী বলেন “কালোবাজারি রুখে চাষিরা যাতে উৎপাদিত আলুর সঠিক দাম পান, সে ব্যপারে সরকার বিশেষ পদক্ষেপ করছে।” বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া-সহ কৃষিক্ষেত্রে রাজ্য সরকারের নানা সাফল্যের খতিয়ান দেন তিনি। রাসায়নিক সারের দাম নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ০১:৪৫

আলুর কালোবাজারি রোখার আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। রবিবার পুড়শুড়ায় কৃষিমেলার উদ্বোধনে এসে মন্ত্রী বলেন “কালোবাজারি রুখে চাষিরা যাতে উৎপাদিত আলুর সঠিক দাম পান, সে ব্যপারে সরকার বিশেষ পদক্ষেপ করছে।” বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া-সহ কৃষিক্ষেত্রে রাজ্য সরকারের নানা সাফল্যের খতিয়ান দেন তিনি। রাসায়নিক সারের দাম নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন। বিভিন্ন এলাকায় ডালশস্য চাষের এলাকা বাড়ানো এবং বেশি করে জৈব সার ব্যবহারের পরামর্শও দেন। পুড়শুড়া কৃষি খামার চত্বরে নির্মিত কিসান মান্ডি সংলগ্ন এই মেলায় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মেহবুব রহমান, পুড়শুড়ার বিধায়ক পারভেজ রহমান সহ জেলা এবং মহকুমা স্তরের আধিকারিকরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy