Advertisement
E-Paper

Jagdeep Dhankhar: ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দিল্লি এইমসে ভর্তি রাজ্যপাল জগদীপ ধনখড়

উৎসবের মরসুমে ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন ধনখড়। দিন তিনেক আগে সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে তিনি সোজা দিল্লি চলে যান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৮:৫৩

ফাইল চিত্র

ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়কে ভর্তি করানো হয়েছে দিল্লি এইমসে। রবিবার রাজ্যপালের ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সূত্রের খবর, সোমবার তাঁর জ্বর বাড়তে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

উৎসবের মরসুমে ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন ধনখড়। দিন তিনেক আগে সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে তিনি সোজা দিল্লি চলে যান। সূত্রের খবর, তখনও তিনি সুস্থ ছিলেন। তার পর শুক্রবার হঠাৎ জ্বর আসায় থাকায় চিকিৎসকের পরামর্শ নিয়ে তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। তাঁর রক্তে ম্যালেরিয়ার সংক্রমণ ধরা পড়ে। রবিবার পর্যন্ত দিল্লির বঙ্গভবনেই চিকিৎসা চলছিল রাজ্যপালের। রবিবার তাঁকে স্থানান্তরিত করা হয়। সোমবার দুপুর তিনটের সময় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে তিনি চিকিৎসক নীরজ নিশ্চলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

সপ্তমীর দিন সস্ত্রীক পাহাড়ে গিয়েছিলেন রাজ্যপাল। পাহাড় সফরে গত মঙ্গলবারই স্ত্রীকে সঙ্গে নিয়ে টয় ট্রেনে চাপতে দেখা গিয়েছিল তাঁকে। স্টিম ইঞ্জিনে দার্জিলিং থেকে বাতাসিয়ালুপ, ঘুম পর্যন্ত গিয়েছিলেন তিনি।

Jagdeep dhakhar AIIMS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy