Advertisement
E-Paper

Jatu Lahiri: গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ-তে ভর্তি প্রাক্তন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি

পরিবার সূত্রে খবর, বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান অশীতিপর এই রাজনীতিক। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ২৩:০৮
জটু লাহিড়ি।

জটু লাহিড়ি। —ফাইল চিত্র।

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হাওড়া জেলার শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি। ৮৫ বছরের এই বিধায়ককে মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে ওই হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

পরিবার সূত্রে খবর, বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান অশীতিপর এই রাজনীতিক। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনের আগে গত ৫ মার্চ দলের প্রার্থিতালিকা ঘোষণার পর দেখা যায়, তা থেকে বাদ পড়েছেন পাঁচ বারের বিধায়ক জটু লাহিড়ি। এর পরই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন এই প্রবীণ রাজনীতিক। বিজেপি-র রাজ্য কমিটিতেও জায়গা করে নেন তিনি।

Jatu Lahiri TMC BJP ICU Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy