Advertisement
E-Paper

Weather Update: কমবে শীত, ধাপে ধাপে ঊর্ধ্বমুখী হবে পারদ, ফাল্গুনের শুরুতেই হাজির হবে বসন্ত

এ বার শীতের শেষের দিকের একটি বড় অংশ জুড়ে প্রভাব ফেলেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে সমগ্র বাংলা জুড়ে বৃষ্টি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৩০
ফাইল ছবি

ফাইল ছবি

ফাল্গুনের শুরুতেই কি রাজ্যে আসবে বসন্ত? আবহওয়ার গতি প্রকৃতি দেখে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। সরস্বতী পুজোর দিন যেমন কনকনে শীত ছিল, তেমনটা আর থাকবে না মঙ্গলবার থেকে পারদ ২-৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে অলিপুর আবহাওয়া দফতর।

এ বার শীতের শেষের দিকের একটি বড় অংশ জুড়ে প্রভাব ফেলেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে সমগ্র বাংলা জুড়ে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও। সমতলে বৃষ্টি যেমন হয়েছে তেমনি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙের বিভিন্ন এলাকা ঢেকেছে তুষারপাতে। লাভা, রিশপের মতো পর্যটন কেন্দ্রেগুলিতে প্রায় ১০ বছর পর তুষারপাত হয়েছে।

সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আলিপুর জানিয়েছে, এর পর থেকে সর্বোচ্চ তামমাত্রা এক ডিগ্রি বাড়বে। এই ভাবে ধাপে ধাপে তামমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহবিদদের মতে, আগামী সপ্তাহের শেষ থেকেই সম্ভবত সোয়েটার, কম্বলের পাট চুকে যেতে পারে।

weather Weather Update weather news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy