Advertisement
E-Paper

ক্লাবে ভাঙচুরের ঘটনায় ধৃত এক

ওই ক্লাবের সদস্য বিশ্বনাথ সোম এর প্রতিবাদ করলে গোলমাল শুরু হয়। কয়েক মিনিট পরে সাময়িক ভাবে জায়গা ছেড়ে ওই বাইক বাহিনী চলে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০২:৫১
—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নাকতলা উদয়ন সঙ্ঘ ক্লাবে ভাঙচুর ও সেখানকার এক সদস্যকে মারধরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা। কসবার বাসিন্দা শিবম পাণ্ডে নামে ওই যুবককে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ৫ ডিসেম্বর রাতে নেতাজিনগর থানার অন্তর্গত নাকতলা উদয়ন সঙ্ঘ ক্লাবের এক সদস্যের স্কুটারে ধাক্কা মারেন কয়েক জন বাইক আরোহী। বেপরোয়া গতিতে বাইক নিয়ে তাঁরা রেস করছিলেন বলে অভিযোগ।

ওই ক্লাবের সদস্য বিশ্বনাথ সোম এর প্রতিবাদ করলে গোলমাল শুরু হয়। কয়েক মিনিট পরে সাময়িক ভাবে জায়গা ছেড়ে ওই বাইক বাহিনী চলে যায়। কিন্তু পরে আরও বেশি লোক নিয়ে এসে লাঠি, রড নিয়ে ক্লাবে হামলা চালানো হয় বলে অভিযোগ। তখন ক্লাবের কেয়ারটেকার গোপাল মণ্ডল ভিতরের ঘরে শোয়ার তোড়জোড় করছিলেন। তিনি ভয় পেয়ে ছাদে চলে যান।

বহিরাগত ওই যুবকেরা ক্লাবে ভাঙচুর চালান। এ ছাড়াও পান্নালাল ঘোষ নামে অন্য এক ক্লাব সদস্যকে মাঝরাস্তায় পেয়ে মারধর করেন। তাঁর মাথায় বেশ কয়েকটিসাতটি সেলাই করতে হয়েছিল। ভাঙচুর করা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি। এর পরে বাইক বাহিনী গড়িয়ার দিকে চলে যায়। স্থানীয়েরা পুলিশকে জানিয়েছিলেন, হামলাকারীরা সকলে হিন্দিতে কথা বলছিলেন।

ড়িয়া থেকে নরেন্দ্রপুরের দিকে এবং অন্য দলটি গড়িয়া স্টেশন ধরে ঢালাই ব্রিজ হয়ে বাইপাসে ওঠে। এ ছাড়াও তদন্তকারীরা দু’টি মোটরবাইকের নম্বর পান। বাইকের গতি-প্রকৃতি দেখে তাঁরা নিশ্চিত হন যে, আরোহীরা সকলে এক জায়গার বাসিন্দা নন। এর পরেই খোঁজ মেলে কসবার শিবমের। সে আগে সল্টলেকের একটি কল সেন্টারে কাজ করত। বর্তমানে একটি লগ্নিকারী সংস্থায় কাজ করে।

সরকারি কৌঁসুলি শুভাশিস ভট্টাচার্য জানান, রবিবার শিবমকে আলিপুর আদালতে তোলা হলে আগামী ১৬ ডিসেম্বর, বুধবার পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। শিবমকে জেরা করে বাকিদের ধরার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Naktala Udayan Sangha Arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy