Advertisement
E-Paper

তিনটি দুর্ঘটনায় জখম ৬

তিনটি পৃথক পথ-দুর্ঘটনায় জখম হলেন মোট ছ’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ আমহার্স্ট স্ট্রিটে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ০৬:৫৯

তিনটি পৃথক পথ-দুর্ঘটনায় জখম হলেন মোট ছ’জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ আমহার্স্ট স্ট্রিটে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মোটরবাইক আরোহীকে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিনই দুপুরে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে টেগোর পার্কের কাছে একটি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারে এবং উল্টে যায় সেটি। এক মহিলা-সহ দুই আরোহী গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, তাঁরা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

অন্য দিকে, সোমবার বিকেলে হসপিটাল রোড ও ক্যাসুরিনা অ্যাভিনিউয়ের সংযোগস্থলে মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হন এক পথচারী। পুলিশ জানিয়েছে, ওই পথচারীকে বাঁচাতে গিয়ে রাস্তায় ছিটকে পড়েন মোটরবাইক চালক ও এক জন আরোহী। জখম তিন জনকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Accident Injured
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy